ক্লাস ক্যাপ্টেন হতে না পারায় স্কুলছাত্রীর আত্মহত্যা
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদ্যালয়ের ক্লাস ক্যাপটেন হতে না পারায় মুমতিয়া ফারিয়া প্রমি (১১) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার বাদাঘাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। প্রমি উপজেলার বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ক্যাপটেন নির্বাচন ছিল। এ নির্বাচনে প্রমি হেরে যায়। তাই লজ্জায় সে গলায় উড়না পেছিয়ে আত্মহত্যা করে।
বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, ঘটনাটি সত্যিই অবিশ্বাস্য। ক্লাস ক্যাপটেন নির্বাচনে বিজয়ী না হওয়ায় আত্মহত্যার পথ বেছে নেয়ার বিষয়টি দুঃখজনক।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দনকান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ রকম একটি ঘটনা ঘটেছে। কিন্তু ছাত্রীর মরদেহ ময়নাতদন্ত না করার জন্য তার পরিবার জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed