সোনারগাঁওয়ে নিজ বাড়িতে পলাশের লাশ দাফন
বৈশাখী নিউজ ডেস্ক: বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী নিহত পলাশ আহমদের (২৪) লাশ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ফিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে দাফন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে চট্টগ্রাম থেকে সকাল সাড়ে ৬টার দিকে পলাশের লাশ নিজ বাড়ি সোনারগাঁয়ের ফিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে নিয়ে আসা হয়।
নিহত পলাশের বাবা পিয়ার জাহান সরদার বলেন, আপত্তি থাকা সত্ত্বেও রাতে চট্টগ্রাম গিয়ে প্রশাসনের লোকজনের কাছ থেকে পলাশের লাশ নিয়ে সকাল সাড়ে ৬টার দিকে বাড়িতে ফিরি। এরপর সকাল ৯টার দিকে নিজ বাড়ির সামনে জানাজা শেষে পলাশের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’র ফ্লাইটটি (বিজি-১৪৭) ছিনতাইকারীর কবলে পড়ে। প্রায় দুই ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ছিনতাই চেষ্টার অবসান হয়। কমান্ডো অভিযানে বিমান ছিনতাই চেষ্টাকারী তরুণ পলাশ নিহত হন। তিনি বিমানের ক্রুদের অস্ত্রের মুখে জিম্মি করে বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন।
এই ঘটনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও সোমবার রাতে নিহত পলাশের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed