হবিগঞ্জে মাটি চাপায় শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জে মাটি চাপা পরে মো. জনি মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ১১টার দিকে শহরের গরু বাজার এলাকায় খোয়াই নদী থেকে মাটি উত্তোলনের সময় মাটি ধ্বস হলে এ দুর্ঘটনাটি ঘটে।
এদিকে এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন- সদর উপজেলার রিচি গ্রামের এখলাছ মিয়া (২৫) ও সুমন মিয়া (২০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জনি মিয়াসহ ৫-৬ জন শ্রমিক গরুর বাজার এলাকায় খোয়াই নদীর চরে মাটি তুলতে যায়। মাটি তুলতে তুলতে গর্তের ভেতরে ঢুকে পড়ে তারা। এক পর্যায়ে উপর থেকে মাটি ধ্বসে পড়লে ওই শ্রমিকরা মাটির নিচে চাপা পড়ে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠালেও ঘটনাস্থলেই জনি মিয়ার মৃত্যু হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত জনি সদর উপজেলার রিচি গ্রামের তৈয়ব আলীর ছেলে।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাটির নিচে চাপা পড়ার কারণে শ্বাস বন্ধ হয়ে জনি মিয়ার মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।
Related News
হবিগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও স্বর্ণ লুট
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদল পরিবারেরRead More
হবিগঞ্জে নিখোঁজের ৬ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের ছয় দিন পর মায়া রাণী দাশ (৭০) নামে একRead More



Comments are Closed