সিকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
সিকৃবি সংবাদদাতা: যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রয়ারিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
ভাষা শহিদদের স্মরণ করে ক্যাম্পাসে সকাল ৮ টায় প্রভাত ফেরী সম্পন্ন হয় বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। প্রভাত ফেরী সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে সিকৃবি কেন্দ্রীয় শহিদমিনারে এসে শেষ হয়। এরপর ভাষা শহিদদের স্মৃতির উদ্দেশ্যে শহিদবেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার ছাড়াও জাতীয় দিবস উদযাপন পরিষদ, ডিন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, প্রক্টরিয়াল বডি, শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, কর্মচারী পরিষদ, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও বিভিন্ন হল শাখা ছাত্রলীগ, বিভিন্ন অনুষদীয় ছাত্র সমিতি সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করে।
শ্রদ্ধার্পণ শেষে সিকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সেখানে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। তিনি বলেন, “একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সকলকে দেশের জন্য কাজ করে যেতে হবে।”
Related News
ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে দুই ভাইয়ের মারামারির সময় ভাসুরেরRead More
জকিগঞ্জে একাধিক স্থানে নদীভাঙন, হুমকিতে নদীতীরবর্তী জনপদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে উপজেলায় সুরমা ও কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনে হুমকির মুখেRead More



Comments are Closed