গাজীপুরে ১১ জুট গুদামে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের দেওয়ালিয়াবাড়ি এলাকায় ১১টি জুট গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটকর্মীরা ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কবীরুল আলম জানান, দেওয়ালিয়াবাড়ি এলাকায় প্রথমে একটি জুট গুদামে আগুন লাগে।
এ সময় মুহূর্তের মধ্যে আগুন আশপাশে মোট ১১ গুদামে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ও ডিবিএল ফায়ার সার্র্ভিসের ১টিসহ মোট ৫টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো কাজ করে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কর্মীরা। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Related News
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More



Comments are Closed