সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে মানুষের ঢল
বৈশাখী নিউজ ডেস্ক: বিনম্র শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বাংলাদেশ ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন শুরু করেছে।
একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বুধবার দিবাগত রাতে ঘড়ির কাটা ১২টা ছোঁয়ার সাথে সাথেই শহিদ মিনার বাস্তবায়ন কমিটির পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।
এরপর বাংলাদেশ মোক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।
পরে একে একে বিভাগীয় কমিশনার, সিলেট মহানগর পুলিশ কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, জেলা প্রশাসক, জেলা পরিষদ, পুলিশ সুপার, সদর উপজেলা পরিষদ, সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাবসহ বিভিন্ সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।
এদিকে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা যথাযত মর্যাদায় পালনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা তিন স্তরের কঠোর নিরাপত্তা তৈরী করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিম কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed