‘শীর্ষ’ তকমা লাগা চার নায়িকা এখন বেকার!
বিনোদন ডেস্ক: শাবানা, ববিতা, সুচরিতা, অলিভিয়া পরবর্তীতে মৌসুমি, শাবনূরের নামে চলচ্চিত্র একসময় চললেও বর্তমানে সেই ধারাবাহিকতা নেই। অনেকেই আসছেন নাম করছেন কিন্তু অভিনয় মানে দর্শকের মন জয় করতে পারছেন না। ফলে নির্দিষ্ট সময় পরে বেকার হয়ে পড়ছেন। কেবল গ্লামারের জোরে বেশিদূর ক্যারিয়ার লম্বা করতে পারছেন না। খুব দ্রুত আড়াল হয়ে যাচ্ছেন চলচ্চিত্র থেকে। অবশ্য এর জন্য যতটুক শিল্প দায়ী একই মাপে তাদের নিজস্বতাহীনতাও দায়ী।
বর্তমানে এমনই অস্তিত্ব সংকটে ভুগছেন এক সময়ের ‘শীর্ষ’ তকমা লাগা চার নায়িকা। যতটুক আলোচনায় আছেন কেবল তাদের ব্যক্তিজীবন নিয়েই, কাজের খবর নেই কারও কাছে, নেই আলোচনাতেও।
মাহিয়া মাহী
দর্শকপ্রিয় নায়িকা মাহিয়া মাহীর সর্বশেষ ‘অন্ধকার জগৎ’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার। এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন নায়ক ডি এ তায়েবের সঙ্গে। এরপর সামনে কোনো ছবি আসছে না, এমনকি শুটিংও করছেন না। অপেক্ষায় আছেন ভালো চিত্রনাট্যের। কিন্তু অপেক্ষা আর শেষ হয়না।
ববি
অভিনেত্রী ববির সর্বশেষ মুক্তি পায় নিজের প্রযোজনায় নির্মিত ‘বিজলী’ ছবিটি। গতবছর মুক্তি পাওয়া ছবিটি তেমন সাড়া ফেলতে পারেনি। এরপর মুক্তির পথে আছে ‘নোলক’, কিন্তু সেটা কবে তা নিশ্চিত নয়। এর সাথে আরও কিছু ছবির নাম থাকলেও, তা যে বিশেষ আলোচনা আসবে না সহজেই অনুমান করা যায়। খবর নেই নতুন কোনো ছবিরও।
পরীমনি
সুশ্রী নায়িকা পরীমনি। ২০১৫ সালে অভিষেকের পর, অল্প সময়ে বেশ দর্শক প্রিয়তা পেয়েছেন। স্বপ্নজালের মত ছবি উপহার দিয়ে তাক লাগিয়ে দেন সিনেমা প্রেমীদের। এরপরই শেষ, গত দুই বছরে আর তাকে জ্বলে উঠতে দেখা যায়নি। নতুন কোনও ছবিতেও নাম লেখাচ্ছেন না। আগের শেষ করা যেগুলো মুক্তি পাচ্ছে তাতে তিনি নিজেই সন্তুষ্ট না, দর্শক কেমন করে হবে। কেবল আলোচনায় আছেন ব্যক্তিজীবন সোশ্যাল সাইটে উন্মুক্ত করে।
নুসরাত ফারিয়া
মডেল, উপস্থাপক, অভিনেত্রী নুসরাত ফারিয়া এখন ব্যস্ত আছেন শাকিব খানের সঙ্গে জুটি বাঁধা ‘শাহেনশাহ’ ছবির কাজ নিয়ে। এর আগে যতগুলো কাজ করেছেন সকল কাজই যৌথ প্রযোজনায়, পাশে ছিলো জাজ। এখন শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ নিজেই আছে নানান আইনি প্রতিবন্ধকতায়। নতুন ছবির কোনো ঘোষণা নেই, নেই ফারিয়ারও কোনো ছবির মহরত। এখন তিনিও একরকম বেকার হওয়ার পথে।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed