কবি আল মাহমুদ আইসিইউতে
বৈশাখী নিউজ ডেস্ক : আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদকে গুরুতর অসুস্থ অবস্থায় শনিবার রাতে রাজধানীর ধানমণ্ডিতে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাকে আইসিইউতে রেখেছেন।
কবি আল মাহমুদের সহকারী আবিদ আজম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৮২ বছর বয়সী আল মাহমুদ নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত বেশকিছু সমস্যায় ভুগছেন।
আল মাহমুদ একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক।
১৯৭১ সালে দেশের মুক্তিযুদ্ধে তিনি সম্মুখ সমরে অংশ নেন। দৈনিক গণকণ্ঠ পত্রিকা সম্পাদনা করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- লোক লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন ইত্যাদি।
১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন আল মাহমুদ। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। সাহিত্যে অবদানের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আল মাহমুদ।
Related News
সন্তানের মুখে মায়ের গল্প
মুহাম্মাদ শরীফুজ্জামান: ‘মা’ একটি ছোট্ট শব্দ। অথচ এই শব্দটির ভেতরেই যেন লুকিয়ে আছে এক বিশালRead More
জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত’ গ্রন্থের প্রকাশনা সম্পন্ন
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই বাজারে টেমস-সুরমা পারের গণমাধ্যম ব্যক্তিত্বRead More



Comments are Closed