এসএসসি’র ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম : এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিতরণের অভিযোগে সিলেটের মোগলাবাজার থেকে ঝন্টু আচার্য্য (১৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৯।
রবিবার বিকেল সাড়ে ৫টায় তাকে মোগলাবাজার রেলস্টেশন এলাকা থেকে আটক করা হয়। আটক ঝন্টু মোগলাবাজারের গোপালগ্রামের সন্তোষ আচার্য্যরে ছেলে।
র্যাব-৯ জানায়, গ্রেফতারের সময় ঝন্টুর কাছ থেকে ব্যবহৃত স্মার্টফোন, সীমকার্ড ও মেমোরীকার্ড জব্দ করা হয়েছে। অভিযুক্ত ঝন্টু আচার্য্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে Acharjee jontu নামে আইডি খুলে উক্ত আইডির মাধ্যমে ২০১৯ সালের চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহকারী একটি পেজ তৈরী করে। উক্ত পেজ ও ইনবক্সের মেসেজের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীদেরকে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র সরবরাহের আশ্বাস দিয়ে ইতিমধ্যে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান (গণমাধ্যম) বলেন, ‘গ্রেফতারকৃত ঝন্টুকে মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।’
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed