সংরক্ষিত নারী আসনে ভোট ৪ মার্চ
বৈশাখী নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আগামী ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা নেওয়া হবে। মনোনয়নপত্র বাছাই করা হবে ১২ ফেব্রুয়ারি। প্রত্যাহারের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি। ভোট অনুষ্ঠিত হবে আগামী ৪ মার্চ।
রোববার (৩ ফেব্রয়ারী) নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান। সচিব হেলালুদ্দীন আহমদ জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাওয়া আসন অনুপাতে আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি চারটি, বিএনপি একটি, ওয়ার্কার্স পার্টি একটি ও স্বতন্ত্র প্রার্থী একটি সংরক্ষিত আসন পাবে।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed