Main Menu

সিলেটে শিক্ষক-কর্মচারি ফোরামের মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারি ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারিদের বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তনের আদেশ বাতিলের দাবীতে ৩ ফেব্রয়ারী রোববার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি শিক্ষক-কর্মচারি ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক সাজু সরকার এবং বাসিদ আহমদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারি ফোরাম সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোতির্ষ মজুমদার, অর্থ সম্পাদক কামরুল আনাম চৌধুরী, মহিলা সম্পাদিকা মরিয়ম বেগম,আফিয়া বেগম প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষকরা জাতি গড়ার কারিগর। শিক্ষকরা দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অভিবাবকের ভূমিকা পালন করে আসছেন। অথচ শিক্ষকদের ন্যায্য বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তন করায় শিক্ষক সমাজ এই সিন্ধান্তে হতবাক হচ্ছে এবং চলার পথে অনেক সংকটপূর্ণ জীবন যাপন করবেন বলে আশংক্ াব্যক্ত করেন। মানববন্ধনে ৪% কর্তন সহ জাতীয় করণের জোর দাবী জানান।

Share





Related News

Comments are Closed