Main Menu

ওসমানীনগরে লাশবাহী এম্বুলেন্স দূর্ঘটনায় আহত ৪

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে একটি লাশবাহী এম্বুলেন্স দূর্ঘটনায় নারী ও শিশুসহ ৪ জন আহত হয়েছে।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় আহতরা হচ্ছেন, এম্বুলেন্স চালক খালেদ মিয়া (৪০), লাশের স্বজন হবিগঞ্জের পানিউন্দার ইউছুব আলী (৪৫), জিয়াসমিন বেগম (৩০) এবং তার এক শিশু কন্যা।

তাজপুর ফায়ার সার্ভিস স্টেশন সুত্রে জানা যায়, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এম্বুলেন্সযোগে একটি লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন লাশের স্বজনরা।

কাশিকাপন এলাকায় অজ্ঞাত একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

তাজপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. রাজা মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ি কেটে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed