Main Menu

সিলেট ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ক্লাব লিমিটেড এর ১১তম এ জি এম গতকাল শুক্রবার বিকালে এয়ারপোর্ট বাইপাস সড়কে (বড়শলা) ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

ক্লাব সভ্য এডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের এর সভাপতিত্বে অনুষ্ঠিত ১১তম সাধারন সভা থেকে ২০১৯ ইং সনের জন্যে সিলেট ক্লাব লি: এর উপদেষ্ঠা কমিটি, ডেভেলপমেন্ট কমিটি, নির্বাচন কমিশন, এবং অভ্যন্তরীন অডিট কমিটি সর্বসম্মতভাবে গঠন করা হয় এবং প্রত্যক্ষ ভোটাভোটিতে সিলেট ক্লাব লি: এর ২০১৯ সালের জন্যে কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করা হয়।

সিলেট ক্লাব লি: এর সাবেক সভাপতি এ টি এম শোয়েব এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ১১তম সাধারন সভার শুরুতে ক্লাব সভ্য আরিফ ইকবার এর অকাল মৃত্যুতে এক শোক প্রস্তাব গৃহীত হয় এবং এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন শেষে তার আত্মার শান্তি কামনা করা হয়। ক্লাব সভ্য জনাব মিশফাক আহমদ চৌধুরী (মিশু) এর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে ১০ম বার্ষিক সাধারন সভার প্রতিবেদন ক্লাবের ম্যানেজার সৌরভ ভট্টাচার্য পাঠ করেন। পরে তা অনুমোদনের জন্য প্রস্তাব করা হলে একটি সংশোধনী সহ তা পাশ হলে ১১ তম সাধারন সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সভ্য তারেক আহমদ। এরপর রীতি অনুযায়ী ক্লাব সভাপতি হাছিন আহমদ বার্ষিক রির্পোট উপস্থাপন করেন এবং কন্ঠ ভোটে পাশ হয়। অত:পর ২০১৮ সনের আর্থিক রির্পোট উপস্থাপন করেন ক্লাব সভ্য এবং মেম্বার ফাইন্যান্স জনাব ওলায়েত হোসেন লিটন এবং ২০১৯ সালের বাজেট উপস্থাপন করেন ক্লাব সভাপতি হাছিন আহমদ। কিছু সংশোধনী সহ তা পাশ হবার পর ২০১৯ সালের জন্যে নতুন কার্যকরী কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বমোট ৩১৬ জন ভোটার এর মধ্যে ২৫০ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচনে দুটি পরিষদ হাছিন-মুহিত-শামীম এবং হানিফ-সিরাজী-শাহীন পরিষদ পূর্ন প্যানেলে নির্বাচনে অংশ গ্রহন করে। ভোট গনণা শেষে সিলেট ক্লাব লি: এর প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মাহফুজুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ৭টি পদের সবকটিতে হাছিন-মুহিত-শামীম পরিষদ বিজয় লাভ করে। উল্লেখ্য ফলাফল ঘোষনার আগে নির্বাচন কমিশন পর্যবেক্ষনে আসা সিলেট স্টেশন ক্লাব লি: এর সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন এবং সিলেট জেলা আইনজীবি সমিতির প্রধান নির্বাচন কর্মকর্তা এডভোকেট মিশকাতুর নূর তাদের বক্তব্যে সন্তোষ প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

সিলেট ক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন:

কার্যনির্বাহী পরিষদ ২০১৯

হাসিন আহমদ – প্রেসিডেন্ট
মুহিতুল বারী রহমান – ভাইস প্রেসিডেন্ট
সিরাজুল ইসলাম শামীম – মেম্বার এডমিন
ওলায়েত হোসেন – মেম্বার ফাইন্যান্স
রথীন্দ্র কুমার দাস – মেম্বার স্পোর্টস এন্ড কালচার
দেওয়ান আল আমীন আল মোতাকাব্বির – মেম্বার রিক্রিয়েশন
রায়হান মাসুদ – মেম্বার এন্টারটেইনমেন্ট

এরপর একে একে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। বিভিন্ন উপ কমিটিতে যারা দায়িত্ব পালন করবেন তারা হলেন।

উপদেষ্ট পরিষদ ২০১৯

শফিউল আলম চৌধুরী নাদেল – প্রধান উপদেষ্টা
ফয়সল আহমেদ চৌধুরী – উপদেষ্টা
রেজাউল হাসান লোদী – উপদেষ্টা

ডেভেলপমেন্ট কমিটি ২০১৯

আফজাল রশীদ চৌধুরী – আহবায়ক
তারেক আহমদ – সদস্য
আবু সুফিয়ান চৌধুরী – সদস্য
জিল্লুর রহমান – সদস্য
আবুল কালাম চৌধুরী – সদস্য
মুফতি তাহের আহমদ – সদস্য
আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী – সদস্য

নির্বাচন কমিশন ২০১৯

এডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের – প্রধান নির্বাচন কমিশনার
এডভোকেট সৈয়দ শামীম আহমদ – সদস্য
কামরান আহমদ- সদস্য

অভ্যন্তরীন অডিট কমিটি ২০১৯

মোহাম্মদ হানিফ – আহবায়ক
ওয়াসিম আহমদ – সদস্য
পিনাকী রায়- সদস্য

Share





Related News

Comments are Closed