Main Menu

সাকিবের ব্যাটে জয়ে ফিরলো ঢাকা

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: বিপিএলের হট ফেবারিট ঢাকা ডায়নামাইটরে কাছে ৬ উইকেটে হেরেছে স্বাগতিক সিলেট সিক্সার্স। ফলে এক ম্যাচ পর জয়ে ফিরলো টেবিল টপে থাকা ঢাকা। ব্যাটিংয়ে এক সময় চাপে থাকা দলকে খাঁদের কিনারা থেকে উদ্ধার করে জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক সাকিব আল হাসান। ৬১ রানের ম্যাচ জয়ী অপরাজিত ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পান সাকিব আল হাসান।

ঘরের মাঠে সিলেটের ১৫৯ রানের দেওয়া টার্গেটে খেলতে নেমে মাত্র ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে বসে ঢাকা ডায়নামাইটস। ঢাকা পর্বে অপরাজিত থাকা দলটি মনে হয়েছিলো সিলেটে আরেকটি পরাজয়ের স্বাদ নিতে যাচ্ছে। তবে সাকিব ও রাসেলের ব্যাটে চড়ে জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা। দ্বিতীয় ওভারের শেষ বলে মিজানুরকে বোল্ড করে সিলেটকে ১৮ হাজার দর্শকের গ্যালারি মাতিয়ে তুলেন পাকিস্তানি ফাস্ট বোলার ইরফান। দুর্দান্ত শুরু করা নারিন ১০ বলে ২০ রান করে তাসকিনের বলে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে ফিরেন। ইন ফর্মে থাকা রনি তালুকদার ১৩ রান করে সন্দ্বীপ লামিচানে বলে সাঝঘরে ফিরলে চিন্তায় পড়ে ঢাকা শিবির। তবে অধিনায়ক সাকিব ও দারউইশ রাসুলের ব্যাটে ম্যাচে ফিরে আসে ঢাকা। রাসুল ১৯ করে ফিরে গেলেও সাকিব ৬১ রান করে অপরাজিত থেকে ৩ ওভার ও ৬ উইকেট হাতে রেখে ঢাকাকে ম্যাচ জিতিয়ে মাঠ থেকে ফিরেন। এটি ছিলো সাকিবের দুই আসর পর বিপিএলে ফিফটি।এদিকে সাকিবকে শেষের দিকে যোগ্য সঙ্গ দেন রাসেল (২১ বলে ৪০ রান)।তার ক্যামিয়তে চার চারটি বিশাল ছয়ের মার ছিলো।

Manual5 Ad Code

সিলেটের হয়ে ইরফান দুটি, তাসকিন ও লামিচান একটি করেন উইকেট পান।

Manual8 Ad Code

এদিকে ঘরের মাঠে টানা দ্বিতীয় জয়ের স্বপ্ন নিয়ে শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে তারকাবহুল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ডেভিড ওয়ার্নারের দল। সাবেক অজি সহ-অধিনায়কের এটা প্রথম টস জয়। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত যে ভুল ছিলো না তা প্রমান করতে যেনো মাঠে নেমেছিলেন আগের ম্যাচের ম্যাচ জয়ের নায়ক লিটন দাস ও সাব্বির রহমান। আগের ম্যাচে লিটন যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকে শুরু করেন আজ। তবে দলীয় ৩৮ রানের মাথায় ব্যক্তিগত ২৭ রান করা লিটনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে প্যাভিলিয়নের রাস্তা দেখান সাকিব আল হাসান। লিটন ফেরার পরপরই ফিরেন সাব্বির ( ১৬ বলে ১১ রান)। তবে চতুর্থ উইকেট জুটিতে আফিফ হোসেন ও অধিনায়ক ওয়ার্নার ৪০ রান যোগ করলে সিলেট আবারও ম্যাচে ফেরে। তবে অল্প রানের ব্যবধানে আফিফ (১৯), কাপালি (০) ও পুরান (৬) ফিরলে ৫ উইকেটে ৮৬ রানের দরে পরিণত হয় সিলেট। তবে একপ্রান্তে অবিচল থেকে অধিনায়ক ওয়ার্নারের (৪৩ বলে ৬৩ রান) ব্যাক বু ব্যাক ফিফটিতে সিলেট শেষ পর্যন্ত ফাইটিং স্কোর পায়। ওয়ার্নারকে শেষ দিকে যোগ্য সঙ্গ দেন জাকের আলি (২৫)।২০ ওভার শেষ সিলেটের সংগ্রহ দাড়ায় ৮ উইকেটে ১৫৮ রান।

ঢাকার হয়ে বার্চ তিনটি, সাকিব দুটি এবং রাসেল ,নারিন ও রুবেল একটি করে উইকেট লাভ করেন।

Manual1 Ad Code

সিলেট একাদশ: লিটন দাস, সাব্বির রহমান, ডেভিড ওয়ার্নার, নিকলাস পুরান, অলক কাপালি, আফিফ হোসেন, জাকের আলি, তাসকিন আহমেদ, সন্দ্বীপ লামিচানে, আলআমিন হোসেন এবং মোহাম্মদ ইরফান।

ঢাকা একাদশ: সুনিল নারিন, দারউইশ রাসুলি, রনি তালুকদার, মিজানুর রহমান, সাকিব আল হাসান, মোহাম্মদ নাঈম শেখ, আন্দ্রে রাসেল, নুরুল হাসান, অ্যান্ড্রু বার্চ, রুবেল এবং আলিস আল ইসলাম।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code