Main Menu

জকিগঞ্জ উপজেলা নির্বাচনে প্রার্থী হবেন যারা

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের আনাগোনা শুরু হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীরা এলাকায় প্রচার-প্রচারণার পাশাপাশি প্রবাস থেকেও বিভিন্ন দলের প্রার্থীগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে চেয়ারম্যান প্রার্থীতার প্রচারণা করছেন। দেশের অন্যতম বৃহৎ দু’টি রাজনৈতিক দল আওয়ামীলীগ, বিএনপি ও অন্যান্য দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।

সিলেট জেলার ঐতিহ্যবাহী জকিগঞ্জ উপজেলা পরিষদটি ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই উপজেলার ভোটার সংখ্যা ১ লাখ ২৪ হাজার ও জনসংখ্যা ২ লাখ ৪২ হাজার ৫৬১ জন। দেশের প্রাচীনতম এ উপজেলার মানুষ সহজ, সরল ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন। মরহুম পীরে কামেল ও কবি-গীতিকার হযরত শাহ শিতালং (রহঃ), মরহুম পীরে কামেল আল্লামা শাহ সূফী মোহাম্মদ আলী রায়পুরী (রহঃ), লামারগ্রাম, মরহুম পীরে কামেল আল্লামা আব্দুল লতিফ চৌধুরী, ফুলতলী (রহঃ), মরহুম প্রখ্যাত শিক্ষাবিদ, সরকারী কর্মকর্তা ও সাহিত্যিক বাবু গুরুসদয় দত্ত (ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা), মরহুম এম এ হক প্রাক্তন ভূমি প্রশাসন ও ভূমি সংস্কার মন্ত্রী, মরহুম এম এ লতিফ (সাবেক এমপি), মরহুম মাওলানা ওবায়দুল হক (সাবেক এমপি), ব্রিগেডিয়ার (অবঃ) এম আর মজুমদার (সাবেক এমপি), হাফিজ আহমদ মজুমদার (বর্তমান এমপি) সহ আরও অনেক ব্যক্তিবর্গের জন্মস্থান হিসেবে দেশ-বিদেশে পরিচিতি এ উপজেলার কান্ডারী হতে চান দেশের প্রধান দু’টি দল আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী দলের মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থীগণ। তারা নিজ নিজ দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দীর্ঘ দিন থেকে নানা ভাবে উপজেলার মানুষের কাছে নিজেদের পরিচয় তুলে ধরছেন। উপজেলার প্রধান প্রধান হাট বাজারসহ ওলিতে গলিতে রাস্তায় প্রার্থীদের ছবি ও দলীয় পরিচয় দিয়ে নেতাকর্মী ও সমর্থকদের মাধ্যমে ফেস্টুন, ব্যানার ও পোস্টারিং করে যচ্ছেন। এছাড়া কেউ কেউ নিজেকে দলীয় শক্ত প্রার্থী বোঝানোর জন্য সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কঠোর পরিশ্রম ও আর্থিক ব্যয় করেছেন। নিজ দলীয় প্রার্থীর সাথে দুই উপজেলা চষে বেড়িয়েছেন।

Manual6 Ad Code

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন আগামি মার্চে অনুষ্টিত হবে। এ উপজেলায় সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ইকবাল আহমদ তাফাদার, উপজেলা আওয়ামীলীগের দীর্ঘ দিনের সভাপতি প্রবীণ ব্যক্তি আলহাজ¦ লোকমান আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-আহবায়ক আবু জাফর মোঃ রায়হান, সিলেট জেলা ছাত্রদলের সাবেক নাট্য সম্পাদক, সুরমা গ্রুপের চেয়্যারম্যান এবং সংযুক্ত আরব আমিরাত বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক সাহেদ আহমদ রাসেল, সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোহাম্মদ সাইফুদ্দীন খালেদ, ফ্রান্স জাতীয় পার্টির সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ, আওয়ামী যুবলীগের যুক্তরাষ্ট শাখার যুগ্ম-আহবায়ক ইফজাল আহমদ চৌধুরী ও সিলেট জেলা খেলাফত মজলিসের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মখলিছুর রহমান সহ অনেকেই দলীয় মনোনয়নের আশায় গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code