সিলেটে আদিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর উত্তর বালুচর চন্দন টিলা মন্দির প্রাঙ্গনে ক্ষুদ্র নৃ-তাত্তি¡ক (আদিবাসী) জনগোষ্ঠীর গরীবদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন সংগঠনের আদিবাসীদের মধ্যে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রায় ১শ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি দানেস সাংমার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মিলন উরাং এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি তাসনিম আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের জন্য কিছু করতে পারা একটা দায়বদ্ধতা। তাই সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থা দুস্থ শীতার্তদের পাশে দাঁড়াতে পেরেছে। বাড়িয়ে দিতে পেরেছে সহযোগিতার হাত। তিনি বলেন, সরকার আদিবাসীদেরকেও উন্নয়নের ধারাবাহিকতায় রাখতে বদ্ধপরিকর। তিনি দুঃস্থদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা, উপস্থিত ছিলেন, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী প্রমুখ।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed