টস হেরে ব্যাটিংয়ে সিলেট সিক্সার্স
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৮তম ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স। ইতোমধ্যে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়।
লিগ টেবিলে দু’দলেরই নাজুক অবস্থা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর পাঁচ ম্যাচ খেলে তিন হারের বিপরীতে জিতেছে দুটিতে। তালিকায় তারা আছে পাঁচ নম্বরে। তবে চার ম্যাচের তিনটিতে হার ও একটি জয়ে একেবারে তলানিতে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে সিলেট।
রংপুর রাইডার্স একাদশ
ক্রিস গেইল, রিলে রুশো, মেহেদি মারুফ, মোহাম্মদ মিঠুন, অ্যালেক্স হেলস, বেনি হাওয়েল, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, সোহাগ গাজী, ও শফিউল ইসলাম।
সিলেট সিক্সার্স একাদশ
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), লিটন দাস (উইকেট কিপার), সাব্বির রহমান, আফিফ হোসেন, নিকোলাস পুরান, আলোক কাপালি, সোহেল তানভীর, নাবিল সামাদ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, সন্দীপ লামিচানে।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed