বিশ্বনাথে ৯টি ব্যবসা-প্রতিষ্ঠানে জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালত ৯টি ব্যবসা-প্রতিষ্টানে ১৮ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করে।
আজ বুধবার বিকেলে উপজেলার সিংগেরকাছ ও পুরাতন হাবড়া বাজারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা এ অভিযান পরিচালনা করেন।
এসময় স্যানিটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার ও বিশ্বনাথ থানার এসআই নবী হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিলেন।
ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযানকালে ভোক্তা অধিকার আইন-২০০৯’র আওতায় এ অভিযান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সত্যতা স্বীকার করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা বলেন, ৯টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৮ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Related News
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজারRead More



Comments are Closed