Main Menu

টসে জিতে ব্যাটিংয়ে খুলনা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ১৫তম ম্যাচে মাঠে নেমেছে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ১টা ৩০ মিনিটে।

নিজেদের শেষ ম্যাচে শক্তিশালীয় রংপুর রাইডার্সকে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে মেহেদি হাসান মিরাজ ও তার দল রাজশাজী। আসরে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে সমান দুটিতে জয় ও দুটিতে হার দেখেছে তারা। তবে ৪ ম্যাচের সবকটিতে হেরে তলানিতে রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা।

রাজশাহী কিংস: মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মোহাম্মদ হাফিজ, জাকির হাসান, লরি ইভানস, রায়ান টেন ডেসকাট, ইসুরু উদানা, আরাফাত সানী, কামরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান

খুলনা টাইটানস: পল স্টারলিং, জুনায়েদ সিদ্দিক, ডেভিড মালান, মাহমুদউল্লাহ, কারলোস ব্রাফেট, নাজমুল হোসেন, আরিফুল হক, মাহিদুল ইসলাম, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জুনায়েদ খান।

Share





Related News

Comments are Closed