লাক্কাতুরা এলাকা থেকে চোলাই মদসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা এলাকা থেকে ১১৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ২ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাক্কাতুরাস্থ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ের পিছনে থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলো- তারাপুর চা বাগান এলাকার মৃত নরেন্দ্র চাষার ছেলে নিতাই চাষা (১৮) ও মৃত তিলক মোদীর ছেলে গোবিন্দ মোদী (২০)।
উদ্ধারকৃত মদসহ আটক দুজনকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed