মৌলভীবাজারে লন্ডন প্রবাসীকে হত্যা, গ্রেফতার ২
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বাসিন্দা বাংলাদেশী বংশদ্ভুত বৃটিশ নাগরিক জালাল উদ্দিন (৩৭) নামের এক যুবককে মৌলভীবাজারে মাদক নিরাময় কেন্দ্রে পিটিয়ে হত্যার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মৌলভীবাজার শ্রীমঙ্গল রোডে অবস্থিত উদ্দীপন মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক মৌলভীবাজার সদর উপজেলার কাজিরগাঁও (পূর্ব) গ্রামের লুৎফুর রহমান খানের পুত্র সুহেল মিয়া (৩৬) ও শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া (উত্তর ভাড়াউড়া) গ্রামের কৃপেশ দেব এর পুত্র নয়ন দেব (২৮)।
গ্রেফতাকৃত দুজনই মামলার এজাহারভুক্ত আসামী। গত ১২ জানুয়ারী শনিবার গভীর রাতে মৌলভীবাজার থানার এসআই গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন। এসআই গিয়াস উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের রোববার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের মৃত ইছিরাব উল্লার পুত্র জালাল উদ্দিন গত এপ্রিল মাসে দেশে আসেন। সে মাদকাসক্ত থাকায় তাকে মৌলভীবাজার উদ্দিপন মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করার জন্য কেন্দ্রের পরিচালক রিপন আহমেদ এর সাথে যোগাযোগ করেন। এ সময় তারা সঠিক চিকিৎসা দিবে বলে আশ্বস্থ্য করেন। গত ২৯ ডিসেম্বর দুপুরে উক্ত কেন্দ্রের পরিচালক রিপন আহমদ ও সুহেল প্রবাসী জালালের বাড়িতে এসে তাকে নিয়ে যান এবং উক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করেন।

গত ৬ জানুয়ারী সন্ধ্যয় পরিচালক রিপনের নাম্বার থেকে মুঠোফোনে প্রবাসী জালাল উদ্দিন এর আত্মীয় ও মামলার সাক্ষি নাজমুল হক পিনুকে জানানো হয় জালাল অসুস্থ হয়ে পরেছে। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। এ খবরে তারা দ্রুত সিলেট যান এবং হাসপাতালে খোজাখুজি করে জালালকে পাননি। পরে ওই নাম্বার থেকে আবার জানানো হয় জালাল মারা গেছে। আপনারা মৌলভীবাজার আসেন। পরে মৌলভীবাজার এসে উদ্দিপন মাদক নিরাময় কেন্দ্রের সামনে একটি এম্বুলেন্সের ভেতর জালালের মৃত দেহ দেখতে পান। এ সময় নিরাময় কেন্দ্রের কাউকে খুজে পাওয়া যায়নি।
নিহত জালালের শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ পাওয়া যায়। এ ঘটনায় নিহত জালালের স্ত্রী রুমিতা বেগম বাদী হয়ে মৌলভীবাজার থানায় ৭জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed