লন্ডনে বাংলাদেশি গৃহবধূ খুন
বৈশাখী নিউজ ডেস্ক : লন্ডনে নিজ ঘরে খুন হয়েছেন আসমা বেগম নামে এক বাংলাদেশি গৃহবধূ। পূর্ব লন্ডনে বসবাসকারী ওই গৃহবধূকে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মো. জালাল উদ্দিন (৪৬) নামে আরেক বাংলাদেশিকে।
সোমবার ১৪ (জানুয়ারি) লন্ডনের থেমস ম্যাজিস্ট্রট কোর্টে খুনের একমাত্র অভিযুক্ত হিসেবে জালাল উদ্দিনকে হাজির করা হবে বলে লন্ডন মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র জানান।
পুলিশ জানায়, গত শুক্রবার (১১ জানুয়ারি) বিকালে বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই দিন বিকালে আসমা বেগম ঘাড়ে গুরুতর আঘাত পেয়ে আহত অবস্থায় মারা যান। এ খুনের দায়ে গত শনিবার জালাল উদ্দীনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার আসমার খুনি হিসেবে জালালের বিরুদ্ধে আলামতের ভিত্তিতে চার্জ গঠন করা হয়।
জালাল উদ্দিনের পৈতৃক নিবাস সিলেটে বলে জানা গেছে। নিহত আসমার সঙ্গে জালালের কী সম্পর্ক ছিল সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।
Related News
সৌদিতে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৭ বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন ৭ বাংলাদেশি। নিহতদের মধ্যে নারীRead More
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকেRead More



Comments are Closed