Main Menu

শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় মো. বুধু মিয়া (৪৫) নামে একজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মো. বুধু মিয়া উপজেলার রঙ্গু মিয়ার পুত্র।

রোববার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের শাপলা মার্কেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানান শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. সোহেল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জান যায়, শাপলা মার্কেটের সামনে মোটর সাইকেল রেখে গল্প করছিলেন বুধু মিয়া। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক তার উপর দিয়ে চলে যায়। এ সময় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে সাথে সাথে ফায়ার সার্ভিস এসে আহত অবস্থায় বুধু মিয়াকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. সোহেল জানান, আমরা ট্রাক ও ট্রাকের চালক সম্রাট মিয়াকে আটক করেছি।

Share





Related News

Comments are Closed