শাবি’র বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী আটক
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ কর্মীকে (বহিষ্কৃত) আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়।
জালালাবাদ থানার এস আই মো. হারিস উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের কাজী তৌফিকুর রহমান তন্ময় নামে এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। জালালাবাদ থানায় দায়েরকৃত গত বছরের মার্চের ২১ তারিখের ১৭ নং মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে নগরীর আখালিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গ্রেফতারকৃত কাজী তৌফিকুর রহমান তন্ময়সহ বিশ্ববিদ্য্লায়ের ১২ নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত বছরের ২১ মার্চ বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। কাজী তৌফিকুর রহমান তন্ময় শাবি’র ছাত্রলীগের কার্যনিবাহী সদস্য এবং একই কারণে বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের অনুসারী ছিলেন ।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed