রাজনগরে ডাকাতি, ৪০ লাখ টাকার মাল লুট
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় একটি বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার হামিদপুর গ্রামের স্থানীয় ওয়ার্ড আ’লীগ সভাপতি খছরু আহমদ চেরাগ এর বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতরা হামলা চালিয়ে একজনকে আহত করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে ১৪/১৫ জনের একদল মুখোশধারী ও মুখ খোলা ডাকাত বাহিরের গ্রীল কেটে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে। ডাকতদের আওয়াজ শুনতে পেয়ে ঘরের সবাই জেগে উঠে চিৎকার দিতে চাইলে অস্ত্রের মুখে ঘরে থাকা পুরুষ-মহিলাসহ ১১ জনকে জিম্মি করে তারা। এসময় চেরাগের ভাই কওছর আহমদ এর মাথায় রড দিয়ে আঘাত করলে তিনি মারাত্মক আহত হন।
বাড়ির মালিক খছরু আহমদ চেরাগ জানান, ১৫ জনের ডাকাতদলের মধ্যে কয়েকজনের মুখোশ পড়া ছিল না। তিনি আরো জানান, ডাকাতরা তার ভাই কওছরকে রড দিয়ে মাথায় আঘাত করে ৪০ লাখ টাকার মালামাল লুট করেছে।
স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক টিটু জানান, চেরাগ মিয়ার এক ছেলে যুক্তরাজ্য ও আরেক ছেলে স্পেনে বসবাসসহ যৌথ পরিবারের আরো দুই ভাই প্রবাসে থাকেন। ১৫ জনের একদল ডাকাত তাদের জিম্মি করে নগদ টাকাসহ সব মালামাল লুট করে নিয়ে যায়।
রাজনগর থানার ওসি (তদন্ত) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ডাকাতির ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ফোর্স পাঠিয়ে গ্রামের আশপাশে অভিযান চালানো হয়।
Related News
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More



Comments are Closed