নবীগঞ্জে ২ মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত মধ্যরাতে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আইনগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- উপজেলার গজনাইপুর গ্রামের আজমত মিয়ার ছেলে শিমুল আহমেদ (২২) ও একই গ্রামের আরজু মিয়ার ছেলে নাঈম আহমেদ (২৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (১১ জানুয়ারি) মধ্য রাতে প্রয়োজনীয় কাজ শেষ করে দেবপাড়া থেকে মোটর সাইকেলযোগে নিজ গ্রাম গজনাইপুর যাচ্ছিলেন ওই দুই যুবক। পথিমধ্যে আইনগাঁও নামক স্থানে পৌঁছামাত্র সিলেট থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে তাদের মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিমুল নিহত হন।
এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুত্বর আহত অবস্থায় নাঈমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।
এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed