টেকনাফে গুলিবিদ্ধ দুই লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার হ্নীলা মাঈন উদ্দিন কলেজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, হ্নীলা মাঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের পাশে দুইটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থলে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটও পাওয়া যায়। তবে তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
ওসি জানান, দু’জনেরই শরীরে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে যেহেতু ইয়াবা পাওয়া গেছে, তাই ধারণা করা হচ্ছে দু’জনই মাদক ব্যবসায়ী। তাদের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। লাশ দু’টির ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed