শ্রীমঙ্গলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এনা পরিবহনের বাস ও বাংলাদেশ পার্সেল কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গাড়ীর চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সখিনা সিএনজি পাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- রাজশাহীর আনিসুর রহমান, নাটোরের হানিফ বেপারি ও শ্রীমঙ্গলের করিম মিয়া।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স ও মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৬০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের দায়েRead More
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More



Comments are Closed