সাপ্লাইরোডে ছিনতাইয়ের শিকার গৃহিণী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে ছিনতাইকারীর কবলে পড়েছেন ডলি শিকদার নামের এক গৃহিণী। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র ধরে তার কাছ থেকে সোনার চেইন, হাতের আংটি এবং মোবাইল ফোন নিয়ে যায়। যার মূল্য প্রায় ৯১ হাজার টাকা।
সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। তিনি তার ছেলেকে স্কুল থেকে আনার জন্যে রিকসা করে কাজিটুলা থেকে সাপ্লাই এলাকায় স্কলার্সহোম ক্যাম্পাসে যাচিছলেন। স্থানীয় কাহির মিয়ার গলি অতিক্রমকালে তিনি ছিনতাইয়ের শিকার হন।
তাকে বহনকারী রিকসাটি গলির মধ্যবর্তী ব্রিজের উপর আসামাত্র পেছন থেকে আসা একটি মোটরসাইকেলে দুই ছিনতাইকারী রিকসার গতিরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে এসব ছিনিয়ে নেয়।
ছিনতাইয়ের বিষয়টি কতোয়ালি মডেল থানাকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed