Main Menu

মালদ্বীপের জালে বাংলাদেশের ১০ গোল

স্পোর্টস ডেস্ক: উয়েফা টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। প্রথম ম্যাচে সাইপ্রাসের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের সঙ্গে ১-১ ড্র। আর আজ শুক্রবার (১৪ ডিসেম্বর) শেষ ম্যাচে মুখোমুখি হয় মালদ্বীপের। এ ম্যাচে ১০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের জার্সিধারীরা।

থাইল্যান্ডের বারিরামে শুক্রবার বিকাল তিনটায় মাঠে গড়ায় ম্যাচটি। ম্যাচের প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও ৫টি গোল দিয়ে মোট ১০ গোলে বিধ্বস্ত করে মালদ্বীপকে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ‍৩টি গোল করেন অধিনায়ক হেলাল আহমেদ। এছাড়া নিহাত জামান উচ্ছ্বাস, আশিকুর ও রাসেল ২টি করে এবং মঈনুল একটি করে গোল করেন।

আজকের একাদশে বাংলাদেশ কিছু পরিবর্তন এনেছিল। মূল অধিনায়ক মেহেদি হাসানকে ছাড়াই সাজানো দলে ছিলেন না মূল গোলরক্ষক ‍মিতুল মারমা। দলনায়কের ভূমিকায় ছিলেন হেলাল, গোলবার সামলেছেন সাফ জয়ের নায়ক মেহেদি।

Share





Related News

Comments are Closed