বড় জয়ে সিরিজ বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক: ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বড় জয় দিয়ে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৯৯ রানের টার্গেট বাংলাদেশ টপকে যায় মাত্র ৩৮ ওভার ৩ বলে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করেন দুই বাংলাদেশ ওপেনার। তামিম-লিটনের সাবাধানী শুরুতে ৪৫ রান তোলে দল। এরপর ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস। পরে তামিম-সৌম্য গড়েন ১৩১ রানের বড় জুটি। এরপর দুরন্ত এক ইনিংস খেলে ফেরেন সৌম্য সরকার। শেষ তুলির আঁচড় দিয়ে ফেরেন তামিম-মুশফিক।
তামিম ৮১ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গী সৌম্য সরকার ফিরেছেন ৮০ রান করে। ক্যাচ দিয়ে ফেরার আগে লিটন দাস করেন ২২ রান। ব্যাটে মুশফিকুর রহিম করেন ১৬ রান।
এর আগে শুক্রবার দুপুরে সিলেটে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছেন মেহেদী মিরাজ। দারুণ বোলিং করেছেন এই অফস্পিনার। ১০ ওভার স্পেলে মাত্র ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিয়েছেন ক্যারিবীয়দের টপঅর্ডার।
মিরাজের শিকার হয়ে একে একে ফিরে যান ওপেনার চন্দরপল হেমরাজ (৯), ডারেন ব্রাভো (১০), শিমরন হেটমায়ার (০), রোভম্যান পাওয়েল (১)। মাঝে মারলন স্যামুয়েলসের (১৯) উইকেটটি নেন সাইফউদ্দিন।
৯৯ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। এরপর রস্টন চেজের সঙ্গে জুটি গড়ে ফাঁড়া কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন হোপ। কিন্তু বড় জুটি গড়ার আগেই চেজকে (৮) থামান সাকিব আল হাসান। এরপর ফাবিয়ান অ্যালেনকেও (৬) তুলে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সাকিবের পর দৃশ্যপটে আসেন মাশরাফি বিন মর্তুজা। কেমো পলকে (১২) সরাসরি বোল্ড করেন টাইগার অধিনায়ক। এরপর কেমার রোচকে ফেলেন এলবির ফাঁদে। ১৭৭ রানে ৯ উইকেট খুইয়ে বসে উইন্ডিজ।
তবে একপ্রান্ত আগলে রেখে লড়ে যেতে থাকেন হোপ। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলেও তিনি ছিলে অনড়। ১৩১ বলে ৯ বাউন্ডারি আর এক ছক্কায় খেলেছেন ১০৮ রানের হার না মানা ইনিংস। তার ব্যাটে ভর করেই মূলত ৫০ ওভার ব্যাটিং করে ১৯৮ থেমে যায় উইন্ডিজের ইনিংস।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, মেহেদি হাসান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, সাইফুদ্দিন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন।
উইন্ডিজের একাদশ: চন্দরপল হেমরাজ, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হ্যাটমায়ার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, কেমো পল, কেমার রোচ, দেবেন্দ্র বিশু, ওশানে থমাস।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed