Main Menu

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হান্নানের ইন্তেকাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের চান্দাই পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান (৭৬) বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে সহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা শুক্রবার বাদ আসর চান্দাই পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন জামে মসজিদের ইমাম ও খতিব। জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট-৩ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ¦ শফি আহমদ চৌধুরী, জাতীয় পার্টি মনোনীত সিলেট-৩ আসনে সংসদ সদস্য পদপ্রাথী মোঃ উছমান আলী, জেলা বিএনপির উপদেষ্টা সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক, পরিবারের পক্ষে মরহুমের আব্দুল কাদের। বক্তারা বলেন, মরহুম আব্দুল হান্নান বিএনপির রাজনীতি করার পাশাপাশি সামাজ সেবায় নিয়োজিত ছিলেন। তার মত মানুষ সমাজে খুবই দরকার। তার অভাব সহজে পূরণ হওয়ার নয়।

এদিকে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হান্নান এর মৃত্যুতে দক্ষিণ সুরমা উপজেলা কৃষক দলের সভাপতি শাহ এস.এম মোজাম্মেল আলী ও সাধারণ সম্পাদক সাহেদ আহমদ গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ মরহুম আব্দুল হান্নানের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Share





Related News

Comments are Closed