Main Menu

সিলেটে দুর্নীতিবিরোধী দিবস পালন করলো সনাক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)।

রোববার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়।

সভায় বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও দেশের উন্নয়নের পথে প্রধান অন্তরায়। দুর্নীতির মূলোচ্ছেদ করতে না পারলে জাতি কাঙ্কিত গতিতে এগিয়ে যেতে পারে না। দুর্নীতির বিরুদ্ধে সারাদেশে সামাজিক আন্দোলন আরো বেগবান করতে হবে। এসময় বক্তারা জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্বে একতাবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। সকাল সাড়ে নয়টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপর দুর্নীতিবিরোধী ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি সংস্থার প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা দুর্নীতিবিরোধী এ অনুষ্টানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মূখে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, দুদকের বিভাগীয় পরিচালক, সনাক সিলেটের সভাপতি আজিজ আহমদ সেলিম, দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক, টিআইবি সিলেট ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, সনাক-টিআইবি’র ইয়েস গ্রুপ, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সততা সংঘ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

Share





Related News

Comments are Closed