মেয়র পদে থেকেও এমপি নির্বাচন করা যাবে: হাইকোর্ট
বৈশাখী নিউজ ডেস্ক: কোনও ব্যক্তি পৌর মেয়র হিসেবে দায়িত্বে থেকেও জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে এক আদেশে জানিয়েছেন হাইকোর্টে।
রবিবার (৯ ডিসেম্বর) দুপুরে হাইকোর্টের বিচারপতি হাসান আরিফের একক বেঞ্চ এ আদেশ দেন।
প্রার্থীদের করা এক আপিল শুনানি শেষে আদালত আদেশে নীলফামারী-৪ আসনের বিএনপি প্রার্থী পৌর মেয়র আমজাদ হোসেন সরকার, নীলফামারী-৩ আসনের বিএনপি প্রার্থী পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী, দিনাজপুর-৩ আসনের বিএনপি প্রার্থী পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, নওগা-৫ আসনের বিএনপি প্রার্থী পৌর মেয়র নাজমুল হকের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।
পৌর মেয়র পদে থেকে জাতীয় নির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন দাখিল করার পর তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সেগুলো বাতিল করে রিটানিং কর্মকর্তারা।
এতে নিয়ম অনুযায়ী প্রার্থীরা হাইকোর্টে আপিল করলে শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন।
Related News
সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলা থেকে ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বদরউদ্দিন আহমদRead More
মৌলভীবাজারে ৪ হত্যা মামলার রায়, ১০ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে পৃথক চারটি হত্যা মামলায় গত দুই মাসে ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed