Main Menu

সিলেটে ১২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

বৈশাখী নিউজ ২৪ ডটকম:সিলেটের ছয়টি সংসদীয় আসনের মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১২ প্রার্থী। রবিবার মনোনয়নপত্র প্রত্যাহার করেন তাঁরা।

সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- সিলেট-২ আসনে বিএনপির আবরার ইলিয়াস অর্ণব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা কাজী আমিন উদ্দিন।

সিলেট-৩ আসনে বিএনপির এম এ হক ও আব্দুস সালাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা মো. নজরুল ইসলাম।

সিলেট-৪ আসনে বিএনপির সামসুজ্জামান জামান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা আতাউর রহমান।

সিলেট-৫ আসনে বিএনপির মামুনুর রশীদ।

সিলেট-৬ আসনে বিএনপির হেলাল খান, জামায়াতের মাওলানা হাবিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুর রকিব এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ।

Share





Related News

Comments are Closed