Main Menu

নেপালের সঙ্গে ড্র করল বাংলাদেশের মেয়েরা

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক: টানা দুই হারে বিপর্যস্ত দল, তৃতীয় ম্যাচে কি হয় তাই নিয়ে ছিল চাপা সংশয়। তবে টোকিও অলিম্পিক বাছাইপর্বের প্রাথমিক পর্বের শেষ ম্যাচটা ড্র দিয়েই শেষ করল বাংলাদেশের মেয়েরা।

Manual4 Ad Code

মঙ্গলবার (১৩ নভেম্বর) মিয়ানমারের ইয়াগুনের থুউন্না স্টেডিয়ামে ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেপালের মোকাবেলা করে বাংলাদেশ।

ম্যাচের ১৭ মিনিটেই বাংলাদেশ দলকে চমকে দিয়ে এগিয়ে যায় নেপাল। নেপালের হয়ে গোল করেন নিরু থাপা। ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশকে সমতায় ফেরান ডিফেন্ডার আঁখি খাতুন।

Manual1 Ad Code

এই ড্রয়ে টানা হারের বৃত্ত থেকে বের হলো গোলাম রব্বানী ছোটনের দল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক মিয়ানমারের কাছে ৫-০ আর দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৭-১ গোলে হেরে যায় বাংলাদেশের মেয়েরা।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code