আইসক্রিমে বিষাক্ত কেমিক্যাল, জরিমানা
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলা সদরে মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং মোবাইল কোর্ট পরিচালনা করে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা মসজিদের সামনে রুবা আইসক্রিম ফ্যাক্টরিতে আইসক্রিম তৈরির কাজে বিষাক্ত কেমিক্যাল জব্দ করে ১ হাজার টাকা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে জামাল ভেরাইটিজ ষ্টোরে মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করে ১ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, ভূমি অফিসের নাজির আব্দুল মজিদ, থানার এস.আই আবু কাউছার। এ সময় সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং বলেন, ব্যবসায়ীদের সচেতন করতে মূলত এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
Related News
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More



Comments are Closed