Main Menu

অবসাদ দূর ও ক্যান্সার প্রতিরোধে ‘কলা’

Manual8 Ad Code

স্বাস্থ্য ডেস্ক: কলা আমদের সবারই অনেক পরিচিত একটি ফল। সারা বছরই হাতের নাগালে আমরা এই কলা পাই। অন্যান্য মৌসুমভেদে যে ফলগুলো আসে সেসব ফলের অনেক কদর থাকলেও সব সময় পাওয়া যায় বলে কলার কদর আমাদের কাছে তেমন একটি নেই।

কলার আছে অনেক গুণ। যা জানলে হয়ত এই সস্তা ও সহজলভ্য ফলটি আপনার কাছে হয়ে উঠবে অনেক গুরুত্বপূর্ণ। আসুন, তাহলে জেনে নেই কলার উপকারিতা।

অবসাদ মেটাতে:

আমাদের দৈনিন্দন জীবনে নানা কারণে আমরা হতাশ হই। আর এই হতাশা, অবসাদ মেটাতে কলার সাহায্য অতুলনীয়। কলা একমাত্র ফল, যার মধ্যে আছে অ্যামিনো এসিড, ট্রিপটোফান ও ভিটামিন বি ৬। একসঙ্গে, এই পুষ্টি রীরের সেরোটোনিন উত্পাদন করে, অবসাদ দূর করতে সহায়তা করে।

রক্তচাপ কমাতে:

কলার মধ্যে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকায় উচ্চরক্তচাপজনিত সমস্যা দূর করতে ভুমিকা রাখে।

কোষ্ঠকাঠিন্য দূর করতে:

Manual5 Ad Code

কলার মধ্যে প্রচুর পরিমাণ ফাইবার থাকায় পেট পরিষ্কার রাখতে এর প্রয়োজনীয়তা অপরিহার্য।

রোগ প্রতিরোধে:

Manual3 Ad Code

কলার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানসমূহ আমাদের শরীরের নানা রোগ যেমন-হাঁপানি, ক্যান্সার, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, কার্ডিওভাসকুলার এবং হজম সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে।

তাৎক্ষখনিক কর্মশক্তি পেতে:

Manual3 Ad Code

কলাতে থাকা গ্লুকোজের পরিমাণ আমাদের শরীরে তাৎক্ষণিক শক্তি ফিরে পেতে সাহায্য করে।

ধূমপান ত্যাগে:

Manual7 Ad Code

কলায় ভিটামিনের পাশাপাশি পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকায় ধূমপান প্রত্যাহারে এটি অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

তাহলে আজই আপনার নিয়মিত খাদ্য তালিকায় কলা রাখুন। সুস্থ-সবল ও হতাশমুক্ত থাকুন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code