Main Menu

সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেরগুল আটক

বৈমাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ, দৈনিক সুনামগঞ্জ ডাকের সম্পাদক ও প্রকাশক শেরগুল আহমদকে ঢাকা থেকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে রাজধানীর নয়াপল্টনের ক্যাপিটাল হোটেল থেকে তাকে আটক করা হয়। তবে আটকের কারণ এখনও জানা যায়নি।

এদিকে, দৈনিক সুনামগঞ্জ ডাকের সম্পাদক ও প্রকাশক শেরগুল আহমদকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দ। সোমবার এক যৌথ বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ শেরগুল আহমেদ দীর্ঘদিন ধরে পৌর কলেজের অধ্যক্ষ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি এ শহরে একজন স্বনামধন্য শিক্ষাবিদ হিসেবে পরিচিত। এছাড়া প্রায় একযুগ ধরে সুনামগঞ্জ প্রেসক্লাবের দায়িত্ব পালন করছেন এবং সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন। সম্প্রতি পৌর ডিগ্রি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত নবায়ন প্রস্তাব জমাদানের জন্য তিনি ঢাকা গিয়েছিলেন। ঢাকায় ক্যাপিটাল হোটেলে অবস্থানকালে পুলিশ তাকে আটক করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি। বিবৃতিদাতারা হলেন, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, সহ-সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম হিরন, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থসম্পাদক আতিকুর রহমান মাহমুদ, প্রচার সম্পাদক জুনেদ আহমদ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল ইসলাম সবুজ, সদস্য শাহ মোহাম্মদ আলী মুজিব, নাজমুল ইসলাম, আরিফুর রহমান মানিক, হেলাল আহমদ, সদরুল আমীন, মাহবুব আলম, মোশাহিদ আলী প্রমূখ।

Share





Related News

Comments are Closed