সুনামগঞ্জে জেলা বিএনপির মিছিল সমাবেশ
সুনামগঞ্জ প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ই নভেম্বর) শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করতে চাইলে কামারকালী ব্রীজের সামনে পুলিশ বাঁধা দেয়। পরে মিছিলটি ঘুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, নাদের আহমদ,আকবর আলী,সেলিম উদ্দিন আহমদ, অ্যাড.শেরেনুর আলী ও জেলা যুবদলের আহবায়ক আবুল মনসুর শওকত প্রমুখ।
সভায় বক্তারা বলেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা সংগ্রাম করে যাচ্ছি। এই সংগ্রাম শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব না । আমরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল বিএনপি নেতাদের মুক্তির দাবীতে রাজপথে আছি এবং রাজপথেই থাকবো।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed