জাফলংয়ে ৫ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ভ্রাম্যমাণ আদালতের ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৭ নভেম্বর) গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে জাফলংয়ের বল্লাঘাট পিকনিক স্পট এলাকার কয়েকটি দোকান থেকে নকল ও মেয়াদ উত্তীর্ণ প্রায় পাঁচ লাখ টাকা সমমূল্যের বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী উদ্ধার করে তা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি নকল পণ্য ব্যবসায় জড়িত থাকার দায়ে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
অভিযানে গোয়াইনঘাটের স্যানিটারী ইন্সপেক্টর মো. রমজান আলী, থানার এস আই আনোয়ার হোসেন, জাফলং টুরিস্ট পুলিশের এসআই উজ্জ্বলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান চৌধুরী জানান, পর্যটন কেন্দ্র জাফলংয়ের সুনাম অক্ষুন্ন রাখতে নকল বা ভেজাল প্রসাধনী সামগ্রী ক্রয়-বিক্রয় বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। এরপরও যদি কোন অসাধু ব্যবসায়ী নকল ও ভেজাল পণ্য ব্যবসায় জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed