হিলোয়াছড়া চা বাগানে শিশু ধর্ষিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন হিলোয়াছড়া চা-বাগানে ৮ বছর বয়সী এক শিশু ধর্ষিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ২৭ অক্টেবার শনিবার বেলা ১১টায়। এ ব্যাপারে ধর্ষিতা শিশু কন্যার পিতা বসন্ত কালীন্দি বাদী হয়ে হিলোয়াছড়া চা-বাগানের বাসিন্দা খুদিরাম বাউড়ি’র ছেলে ধর্ষক বাউড়িকে আসামী করে এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মামলা নং- ৩০, তারিখ- ২৯/১০/২০১৮ইং।
মামলা সূত্রে জানা যায়, ধর্ষিতা শিশু কন্যার পিতা বসন্ত কালীন্দি ও মাতা অনি কালীন্দি প্রতি দিনের ন্যায় ৮ বছর বয়সী শিশু কন্যাকে ঘরে রেখে চা-পাতা উত্তেলনে বাগানে চলে যায়। এই সুযোগে ধর্ষক মাতাল বাউড়ি প্রলোভন দেখিয়ে তার বসত ঘরে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে শিশুটিকে ঘরে রেখে তালাবদ্ধ করে পালিয়ে যায়। দুপুর ১টার দিকে প্রতিবেশি মেঘলা বাউড়ি ধর্ষিতার কান্নার শব্দ শুনতে পেয়ে বাদীর বড় মেয়ে আধরী কালীন্দিকে খবর দেয়। খবর পেয়ে আধরী কালীন্দি প্রতিবেশিদের নিয়ে দরজার তালা ভেঙ্গে ধর্ষিত শিশুকে উদ্ধার করে। ইতিমধ্যে সংবাদ পেয়ে ধর্ষিতার পিতা ও মাতা বাড়িতে এসে মেয়েকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডের ৬নং বেডে ভর্তি করেন।
এদিকে স্থানীয় লোকজনদের পরামর্শে ধর্ষিতার পিতা বাদী হয়ে মাতাল বাউড়িকে গ্রেফতার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন। এয়ারপোর্ট থানা অভিযোগটি গ্রহণ করে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ধারায় মামলা হিসেবে গ্রহণ করে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed