গোয়াইনঘাটে আ.লীগের সভায় ককটেল বিস্ফোরণ
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটের আলীরগাঁও ইউনিয়নের আটলিহাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জেল হত্যা দিবসের আলোচনা চলাকালে শনিবার রাত পৌনে ৯টায় পর পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজরুল ইসলাম জানান, জেলা হত্যা দিবসের আলোচনা সভা চলাকালে রাত ৮ টা ৪০ মিনিটের দিকে হঠাৎ করে বিকট শব্দ শোনা যায়।
দুটি ককটেল স্টেইজের পাশে বিস্ফোরিত হয়। এতে কেউ আহত হননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর অাগে, শনিবার বিকেলে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আটলিহাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জেল হত্যা দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামছুল হুদার সভাপতিত্বে ও যুবলীগ নেতা গোলাম করিম শামিমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, যুবলীগ নেতা সোহেল আহমদ, আবুল খয়ের মেম্বার, জহুরুল, গোলাম করিম শামিম ছাত্রলীগ নেতা আহমেদ সবুজ, শাব্বির, কামরুল প্রমুখ ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed