Main Menu

সুনামগঞ্জে ভারতীয় চোরাই পণ্য সহ গ্রেফতার ৩

সুনামগঞ্জ প্রতিনিধি: সীমান্ত হাট থেকে চোরাচালানের মাধ্যমে বিনাশুল্কে নিয়ে আসা কাভার্ড ভ্যান বোঝাই সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় পণ্য সহ তিন চোরাচালানীকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।

গতকাল শনিবার রাতে সদর উপজেলার ব্রাম্মণগাঁও গ্রামের অদুরে সুরমা নদীর তীর থেকে পুলিশ ৩৫ কার্টুন হরলিক্স ও ৬৫ কার্টুন জনসন বেবি লোশন জব্দসহ তিন চোরাচালানীকেও গ্রেফতার করা হয়।।

গ্রেফতারকৃতরা হলেন, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার তেলিকান্দি গ্রামের মমিন মিয়ার ছেলে কাভার্ড ভ্যানের চালক ছুন্নু হোসেন (২১), চালকের সহকারি লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মেহেদী হাসান (২০) ও জব্দকৃত ভারতীয় চোরাই পণ্যের মালিক সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে ফেনিবিল গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আব্দুল কাইয়ুম (৫০)।

সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান জানান, ধারণা করা হচ্ছে সদর উপজেলার ডলুরা সীমান্ত হাট থেকে বিনাশুল্কে চোরাচালাননের মাধ্যমে ওইসব ভারতীয় পণ্য নিয়ে আসা হয়েছে। তিনি আরো বলেন, পরবর্তীতে ঢাকায় পাচারের জন্য সুরমা নদীর তীরে কাভার্ড ভ্যানে ওইসব চোরাই পণ্য বোঝাইকালে পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ভারতীয় পন্য সহ তিন চোরাচালানীকে গ্রেফতার করে।

সদর থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, ভ্যান সহ এসব পণ্য জব্দ তালিকা শেষে তিন চোরাচালানীর বিরুদ্ধে রাতেই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed