যুব সাফে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
শনিবার নেপালের এএনএফএ কমপ্লেক্সে পাকিস্তানকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে আনোয়ার পারভেজের শিষ্যরা।
নির্ধারিত সময়ে দুই দলের খেলা অমীমাংসিত ছিল ১-১ গোলে।
টাইব্রেকারে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে তিনটি সেভ করে ম্যাচের নায়ক গোলরক্ষক মেহেদী হাসান। এরআগে ভারেতর বিপক্ষে টাইব্রেকারে দুটি সেভ করে দলের জয়ের নায়কও ছিলেন তিনি।
এই জয়ের মাধ্যমে ২০১৫ সালের পর এ প্রতিযোগিতার দ্বিতীয় শিরোপা জিতল বাংলাদেশ। অবশ্য সেবার এই প্রতিযোগিতা হয়েছিল অনূর্ধ্ব-১৬ বয়সীদের নিয়ে।
Related News
বিশ্বকাপের টিকিট বিক্রিতেই ফিফার আয় ৪৮ হাজার কোটি টাকা
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপ ঘিরে দর্শকদের উন্মাদনা যে কতটা বাণিজ্যিক সাফল্য এনে দিতে পারে, তারRead More
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেRead More



Comments are Closed