কলকাতায় ‘বাংলাদেশ বইমেলা’ শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক: কলকাতায় ৯ দিনব্যাপী বই মেলা শুরু হচ্ছে আজ শুক্রবার (২ নভেম্বর)। শেষ হবে ১১ নভেম্বর। এবারের মেলা বসবে কলকাতার রবীন্দ্র সদনের কাছে ঐতিহ্যবাহী মোহরকুঞ্জ প্রাঙ্গণে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করবেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান।
২০১৬ সালে শুরু হয়েছিল এই বইমেলা। প্রতিদিন থাকছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দেবেন দুই দেশের বিশিষ্টজন ও শিল্পীরা। প্রতিদিন এই মেলা চলবে বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। তবে শনি ও রোববার মেলা চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
এই বইমেলার ব্যবস্থাপনায় কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন, সহযোগিতায় বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো এবং আয়োজনে রয়েছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। বইমেলায় বাংলাদেশের ৬৯টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে।
Related News
সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন
সালেহ আহমদ (স’লিপক): আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত বহুভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাRead More
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More



Comments are Closed