Main Menu

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: টেকনাফের খুড়েরমুখ এলাকায় শুক্রবার ভোরে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। তারা মাদক ব্যবসায়ী বলে পুলিশ দাবি করেছে।

নিহতরা হলেন- টেকনাফের পূর্ব শিকদারপাড়া এলাকার তোফায়েল আহমেদের ছেলে সাদ্দাম হোসেন (৩৫) এবং একই এলাকার সুলতান আহমেদের ছেলে সাদ্দাম (৩০)।

পুলিশের দাবি, দু’দল সন্ত্রাসী এবং পুলিশের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসের ভাষ্যমতে, দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে ভোর ৫টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের পর পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে তিনটি ধারারো অস্ত্র, ২০টি গুলি এবং ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

Share





Related News

Comments are Closed