Main Menu

ছাত্রলীগ কর্মী জাহিদ খুনের ঘটনায় আটক ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর উপশহরে ছাত্রলীগ কর্মী জাহিদ হুসাইন খুনের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। হাবিব নামের ওই ব্যক্তি নগরীর সোনারপাড়া এলাকার দোকানদার বলে জানিয়েছে পুলিশ।

তবে এঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, জাহিদের পরিবার এখনো মামলা করেনি। তবে তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সিলেট নগরীর উপশহরে ছুরিকাঘাতে গুরুতর আহত হন সীমান্তিক স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী জাহিদ। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে তিনি মারা যান। জাহিদ নগরীর তেররতন সৈদানীবাগ ১৯/৩৭নং বাসার কামাল মিয়ার ছেলে।

Share





Related News

Comments are Closed