এক মৃত ব্যক্তির অঙ্গে বাঁচল ৪ জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৃত ব্যক্তির হার্ট, লিভার ও কিডনি নিয়ে চারজনের দেহে প্রতিস্থাপন করে সফল হলেন কলকাতার চিকিৎসকরা। শুক্রবার (২৬ অক্টোবর) দুপুর পর্যন্ত প্রত্যেকের অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়। কলকাতার অ্যাপোলো ও এসএসকেএম হাসপাতালে অঙ্গ প্রতিস্থাপনের এ ঘটনা ঘটে।
আনন্দবাজারের খবরে বলা হয়, পঞ্চমীর রাতে শহরের উল্টোডাঙা উড়ালপুলে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন অমিত মুখোপাধ্যায় (২৩)। বৃহস্পতিবার তার ব্রেন ডেথ হওয়ায় অঙ্গদানের সিদ্ধান্ত নেয় পরিবার। এর পরেই এসএসকেএম এবং অ্যাপোলো হাসপাতালে চারজন রোগীর শরীরে অমিতের অঙ্গ প্রতিস্থাপন করা হয়।
ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ জানায়, অমিত মুখোপাধ্যায়ের হার্টটি বসানো হয় অনিমা নস্করের দেহে। আর লিভারটি প্রতিস্থাপিত হয় মনোজ কুমার হেলা নামে এক ব্যক্তির দেহে। এই দুজন অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অপরদিকে অমিতের একটি কিডনি পেয়েছেন এসএসকেএম হাসপাতালে ভর্তি সৈকত সাঁধুখা। যাদবপুরের বাসিন্দা সৈকত দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। তার মা কিডনি দিতে চেয়েছিলেন ছেলেকে। কিন্তু তার কিডনিতে পাথর থাকায়, তা সম্ভব হয়নি।
এছাড়া অমিতের অপর কিডনি পেয়েছেন সনতলাল যাদব। হলদিয়ার এই ব্যক্তির দেহে তা প্রতিস্থাপন করা হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত প্রত্যেকের অস্ত্রোপচার সফলভাবে হয়েছে। তবে প্রত্যেকের শরীর এখন স্থিতিশীল।
অ্যাপোলো হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট জয় বসু বলেন, আমাদের কাছে আজ খুব গুরুত্বপূর্ণ দিন। এই ঘটনার পর অঙ্গদান সম্পর্কে মানুষের সচেতনতা বাড়বে বলে আশা করছি।
Related News
হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এRead More
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed