শিলংয়ের আদালতে সালাউদ্দিন বেকসুর খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ অনুপ্রবেশ মামলায় খালাস পেয়েছেন। শুক্রবার (২৬ অক্টোবর) বিকালে শিলং জেলা ও দায়রা আদালতের বিচারক তার বিরুদ্ধে আনা অনুপ্রেশের মামলার রায়ে বেকসুর খালাস দেন এবং দ্রুত তার নিজ দেশ বাংলাদেশে প্রত্যাবর্তনের নির্দেশও দিয়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সালাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি ন্যায় বিচার পেয়েছি। দ্রুত দেশে ফেরত যেতে চাই।’
উল্লেখ্য, ২০১৫ সালের ১১ মে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করে শিলং পুলিশ। প্রায় সাড়ে তিন বছর বিচার চলার পর চলতি বছরের ১৩ আগস্ট এই মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়। এরপর অবশ্য চারবার মামলার রায় ঘোষণার তারিখ পেছায়। অবশেষে শুক্রবার এই রায় দেওয়া হলো। সালাহউদ্দিন আহমেদের আইনজীবী হিসেবে ছিলেন এপি মহন্ত।
অনুপ্রবেশের অভিযোগে আটক হবার প্রায় দুই মাস আগে থেকে বাংলাদেশে ‘নিখোঁজ’ ছিলেন সালাউদ্দিন।
২০১৫ সালের ১১ মার্চ শিলং শহরের গলফ মাঠ থেকে পুলিশ সালাউদ্দিনকে আটক করেছিল। অসংলগ্ন কথাবার্তা শুনে শিলং পুলিশ প্রথমে তাকে একটি মানসিক হাসপাতালে ভর্তি করায়। তবে চিকিৎসকরা জানান মানসিক নয়, বিএনপি নেতা শারীরিকভাবে অসুস্থ। তাই তাকে শিলং সিভিল সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তার পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে উন্নত চিকিৎসার জন্য তাকে নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed